আলমগীর মানিক | ০৩:০১ পিএম, ২০২৬-০৪-২৬
রাঙ্গামাটি জেলার বরকল থানার বিশেষ অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন কাঁঠালতলী এলাকা থেকে সিআর মামলা নং-১২৬/২৬, ধারা ৪০৬/৪২০ পেনাল কোডের পরোয়ানাভুক্ত আসামী সুজন দাস (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন দাস নলবুনিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম সুনীল দাস এবং মাতার নাম রত্না দাস। তিনি বরকল থানার অধীনস্থ এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মামলার পরোয়ানাভুক্ত আসামী হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited